• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালিত

সিসি নিউজ, ১৩ সেপ্টেম্বর।। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে দেশের সকল জেলা ও মহানগরে কেন্দ্রীয় কর্মর্সূচির অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরেও মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার উদ্যোগে ওই মানববন্ধন হয়।
শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন হয়েছে। এতে সৈয়দপুর রাজনৈতিক বিএনপি ছাড়াও সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেয়।
মানববন্ধন চলাকালে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট এস.এম ওবায়দুর রহমান, যুগ্ম আহবায়ক প্রভাষক মো. শওকত হায়াৎ শাহ্, মো. সামসুল আলম, মো. শফিকুল ইসলাম জনি, গজনফর মিন্টু, সদস্য সচিব পৌ কাউন্সিলর মো. শাহিন আকতার শাহীন, সদস্য মো. আব্দুল খালেক, সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদল সভাপতি মো. আনোয়ার হোসেন প্রামানিক, সৈয়দপুর সাংগঠনিক জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি পৌর কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু প্রমূখ।
এ মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম একজন সাবেক প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি ভীষণ অসুস্থ। একা চলাফেরা করতে পারছেন। তাকে হুইল চেয়ার বসে চলাফেরা করতে হচ্ছে। অথচ সরকার ও হাসপাতালের চিকিৎসকরা বলছেন তিনি সুস্থ। মূলতঃ সরকার একজন অসুস্থ মানুষকে নিয়ে নাটক করছেন। তাকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করে রেখেছেন। বক্তারা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। অন্যথায় আগামী রাজপথে নেমে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ