• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ওসি-এসআইকে কুপিয়ে জখম

সিসি ডেস্ক, ১৩ সেপ্টেম্বর।। নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ ও এসআই ফখরুজ্জানকে কুপিয়ে মারাত্মক করেছে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট মুছা ও তার সহযোগিরা। বৃহস্পতিবার রাত ৮ টা দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সড়কের সালামতপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় মুছা ও তার সঙ্গীরা দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নিয়ে বিভিন্ন গাড়ীর লোকজনকে আটকিয়ে চাঁদাবাজি করছিল।

খবর পেয়ে নবীগঞ্জ থানা থেকে ওসি (তদন্ত) উত্তম কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ  ঘটনাস্থলে যায়। এসময় দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায় মুছা ও তার সহযোগিরা। হামলায় গুরুতর আহত ওসি (তদন্ত) উত্তম কুমার দাশকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ ও এসআই ফখরুজ্জানকে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন জানান, মুসা একজন তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় পুলিশ তাকে ধরতে অভিযান চালায়। এ সময় সে  ও সহযোগিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই কর্মকর্তাকে আহত করেছে। মুসাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। মুছার নামে একাধিক হত্যা ও মাদক মামলা রয়েছে। সে মাদকসহ একাধিকবার পুলিশের হাতে গ্রেফতারও হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ