• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়রের স্ত্রীকে হত্যার চেষ্টা

সিসি নিউজ, ১৩ সেপ্টেম্বর।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র, আওয়ামী লীগ নেতা হিটলার চৌধুরী ভলুর স্ত্রী সুরভী ইসলাম পপিকে (৩৫) জবাই করে হত্যার চেষ্টা করা হয়েছে।

আজ শুক্রবার ভোর রাতে (আনুমানিক ২টা ৩০ মিনিট) শহরের গোলাহাটস্থ  বাসভবনে ওই ঘটনা ঘটে। তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে এবং পরে অবস্থার আরো অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী পপির ছোট মেয়ে তাসফিয়া লাবিবা চৌধুরী অদ্রি (৭) জানায়, আমার মায়ের চিৎকারে ঘুম ভেঙ্গে গেলে আমি দেখি আমাদের মহল্লার জীবন (২১) ও রাজা (১৭) চাকু দিয়ে মায়ের গলা কাটছে। তখন আমিও চিৎকার করিলে তারা পালিয়ে যায়। অদ্রি সংবাদকর্মীদের কাছে এ কথা বলেই কাঁদতে থাকে। জীবন ওই এলাকার মোঃ মুন্না এবং রাজা একই এলাকার মৃত সাগিরের পুত্র।

ছোট্ট অদ্রি উপস্থিত সকলের কাছে হাতজোড় করে তার মাকে খুন করতে আসা জীবন ও রাজার কঠিন শাস্তি চায়।

এ ব‌্যাপারে সৈয়দপুর থানার ওসি (তদন্ত) আবুল হাসনাত খান সিসি নিউজকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ