• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রেলের জমিতে মার্কেট নির্মাণকারীকে উচ্ছেদ করা হবে- সুজন

সিসি নিউজ, ১৪ এপ্রিল।। রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন,‘ যারা অবৈধ ভাবে রেলওয়ের জমি দখল করে মার্কেট গড়ে ভূয়া মালিক সেজে বসে রয়েছেন তাদের যে কোন মূল্যে উচ্ছেদ করে রেলের মালিকানা নিশ্চিত করা হবে।’
শনিবার বিকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সড়কস্থ রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে বাংলাদেশ রেলওয়ে রেলপথ সেতু সিগন্যালিং ও রোলিং স্টক রক্ষণাবেক্ষণ এবং ট্রেন পরিচালনা বিষয়ক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার রেলকে যে ভাবে গুরুত্ব দিয়ে কাজ করছে পূর্বের কোন সরকার তার করেনি বরং তারা রেলকে অবজ্ঞা করেছে। রেলওয়ের প্রতি কোন রকম দৃষ্টিই দেয়নি। দেশের সর্ববৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এক সময় এই রেলওয়ে কারখানায় কয়েক হাজার লোক কাজ করতো এবং কাজের অনেক সামর্থ্য ছিল। এখানে নতুন নতুন কোচ, ওয়াগন ও বগি মেরামতের কাজ হতো। সরগরম অবস্থা ছিল পুরো কারখানায়। আর আজ এ কারখানা ধ্বংস প্রায়।

মন্ত্রী সুজন আরো বলেন, সৈয়দপুরে রেলওয়ের অনেক জায়গা-জমি রয়েছে। যে সব রেলওয়ের কোন রকম কাজে আসছে না। অথচ অনেকেই সে সব জবরদখল করে আছে। রেলওয়ের উন্নয়নের জন্য যে জায়গায়গুলো প্রয়োজন, সেগুলো ছেড়ে দিতে হবে।

এসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান ও পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মো. হারুন অর রশীদসহ রেলপথ মন্ত্রণালয়ের উর্ধত্বন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভিডিও দেখতে ‍ক্লিক করুন:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ