• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে ইউপি সদস্যসহ তিন মাদক কারবারি আটক

জয়পুরহাট, ১৪ সেপ্টেম্বর।। জয়পুরহাটে ইউপিসদস্যসহ তিন মাদক কারবারিকে আটক করে তাদের দেহ তল্লাশী করে ১২০টি ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদ সদস্য ও চকবিলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে রেজওয়ান চৌধুরী, একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আব্দুল মজিদ এবং ইব্রাহিমের ছেলে মাহবুবুল আলম।
জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) রায়হান হোসেন জানান, আটকৃতরা দীর্ঘদিন ধরেই মটরসাইকেলযোগে জেলাসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। শুক্রবার সন্ধ্যায় তারা মাদক বিক্রির উদ্দেশ্যে মোটর সাইকেলযোগে পাশর্^বর্তী নওগাঁর ধামইরহাট যাচ্ছিলেন। এমন খবর পেয়ে জয়পুরহাট সদর থানা পুলিশের টহলদল তাদের পিছু ধাওয়া করে জিতারপুর এলাকায় গতিরোধ করে। পরে তাদের দেহ তল্লাশী করে ১২০টি ইয়াবা উদ্ধার করা হয় বলেও জানান পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) রায়হান হোসেন ।

এদিকে মাদকসহ আটক ইউপি সদস্য রেজওয়ান চৌধুরী আক্কেলপুর পৌরসভার মেয়র গোলাম মাহফুজ অবসর চৌধূরীর আপন চাচাতো ভাই বলে সামাজিক গনমাধ্যম ফেজবুকে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ