• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে চাঁদাবাজদের হামলায় জেলা পরিষদ সদস‌্য আহত

সিসি নিউজ, ১৬ সেপ্টেম্বর ।। সৈয়দপুরে চাঁদাবাজদের হামলার শিকার হয়েছেন নীলফামারী জেলা পরিষদের সদস‌্য শামীম চৌধুরী এবং তার পুত্র সৈয়দপুর সরকারী কলেজের হিসাব বিজ্ঞান শাখার প্রভাষক আবু হায়াত মো. সামসুর রহমান ওরফে হেনরি।

রোববার সন্ধ‌্যা ৭টার দিকে সৈয়দপুর শহরের নিয়ামতপুরের নিজস্ব বাসভবনের নীচতলায় ব‌্যবসা প্রতিষ্ঠানে জনৈক শাওনের সংঘবদ্ধ চাঁদাবাজ দলের হাতে পিতা ও পুত্র গুরুতর আহত হন।

শামীম চৌধুরী জানান, দু’দিন পূর্বে শাওন তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এ টাকা দিতে অস্বীকার করলে ঘটনার সন্ধ‌্যায় দেশীয় অস্ত্রসহ আরো দুইজন সহযোগিকে সাথে নিয়ে আমার ব‌্যবসা প্রতিষ্ঠানে এসে মারধর করে। এ সময় আমার পুত্র আমাকে রক্ষা করতে এলে তাকেও মারধর করে।

আমাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে চাঁদাবাজ শাওন দোকানের ক‌্যাশ বাক্স থেকে নগদ টাকা লইয়া পালিয়ে যায়। পরে লোকজন আমাদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয‌্যা হাসপাতালে ভর্তি করায়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা এ প্রসঙ্গে বলেন, শামীম চৌধুরী নিজে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ