• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে সড়ক বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নীলফামারী, ১৮ সেপ্টেম্বর॥ নীলফামারীর সৈয়দপুর উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এস্টেট ও আইন কর্মকর্তা (যুগ্ম সচিব) মো. মাহবুবুবর রহমান ফারুকী।
ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (রংপুর অংশের) ঢাকা (মিরপুর)-রংপুর-সৈয়দপুর এন-৫ জাতীয় মহাসড়কে সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গায় খড়খড়িয়া ব্রিজ এপ্রোচ রোডের (রাবেয়া মোড়ে) অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে পার্বতীপুর উপজেলার সোনাপুকুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়, বিআরটিসি কাউন্টার, দিনাজপুর জেলা পরিষদের স্বাগতম গেটসহ রাস্তার দুপাশের কাঁচা পাকা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন- ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (রংপুর অংশের) প্রকল্প ব্যবস্থাপক-১ (নি.প্র) চলতি দায়িত্ব মো. মামুন কায়সার, নীলফামারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে এম হামিদুর রহমান, সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পরিমল কুমার সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ