• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে: কাদের

ঢাকা, ২০ সেপ্টেম্বর।। দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শিল্পকলা একাডেমিতে চতুর্দশ জাতীয় শিশু-কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসব-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি, মাদক, অপকর্ম, খারাপ কাজ, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। যতদিন আমাদের দেশকে শিশুদের জন্য সুন্দর বাসস্থান ও নিরাপদ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে না পারব ততদিন অভিযান অব্যাহত থাকবে।

শেখ হাসিনার সরকার সব ধরনের অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে অভিযান চালাতে থাকবে বলেও দুর্নীতিবাজ ও অপরাধীদের হুঁশিয়ারি উচ্চারণ করেন সেতুমন্ত্রী।

জাতীয় শিশু-কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, আইটিআই বিশ্বকেন্দ্রের সভাপতি রামেন্দ্র মজুমদার প্রমুখ।

প্রসঙ্গত, শুক্রবার দুপুর ২টার দিকে রাজধানীর নিকেতনে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জি কে শামীমকে তার অফিস থেকে আটক করেছে র‌্যাব। এ সময় তার বাসা থেকে অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ নগদ টাকা ও স্থায়ী আমানতের কাগজ জব্দ করা হয়।

এর আগে অভিযান চালিয়ে যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদকে বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতার করে র‌্যাব। রাজধানীতে অবৈধ ক্যাসিনো সাম্রাজ্য গড়ে তুলেছিলেন যুবলীগের এ নেতা। অস্ত্র ও মাদকের পৃথক দুই মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ