• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নবাবগঞ্জের আসুরা বিলে নৌকাডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু

নবাবগঞ্জ, ২০ সেপ্টেম্বর।। দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় উদ্যান আসুরা বিলে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন,দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু’জন এবং দিনাজপুর মহিলা কলেজের একজন শিক্ষার্থী।

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনজন এবং দিনাজপুর মহিলা কলেজের একজন শিক্ষার্থীসহ ৫ জন শনিবার নবাবগঞ্জে জাতীয় উদ্যান আসুরা বিলে বেড়াতে যায়। সেখানে কাঠের তৈরি ব্রিজ ও শালবন ঘুরে দেখায়। পরে মাঝি ছাড়াই নিজেই তারা নৌকায় উঠে বিলে ঘুরে বেড়াতে থাকে। বিলের মাঝখানে গিয়ে নৌকাটি ডুবে যায়। সাঁতার না জানায় সবাই পানিতে তলিয়ে যায়।

এ সময় স্থানীয়রা ও ঘুরতে যাওয়া পর্যটকরা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।সেখানে কর্মরত চিকিৎসক একছাত্রীসহ ৩ ছাত্রকে মৃত ঘোষণা করেন।

অপর দু’জনের চিকিৎসা চলছে। তবে এখনো কারো নাম ঠিকানা পাওয়া যায়নি। নবাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ৩ ছাত্রের মধ্যে ২ জন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও একজন দিনাজপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী। তাদের নাম ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে,চার ছাত্রের মধ্যে দুইজনের বাড়ি দিনাজপুর শহরে, একজনের বাড়ি কাহারোল উপজেলায় এবং আরেকজনের বাড়ি ঠাকুরগাঁও জেলায় বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ