• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারী হাসপাতালে মেয়াদোত্তীর্ণ স্যালাইন প্রয়োগের ঘটনায় বিক্ষোভ

সিসি নিউজ, ২২ সেপ্টেম্বর।। নীলফামারী আধুনিক সদর হাসপাতালে রোগীদের মেয়াদোত্তীর্ণ স্যালাইন প্রয়োগের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সিভিল সার্জন অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে রোগীর স্বজন ও এলাকাবাসী। আজ রোববার দুপুরে হাসপাতাল চত্বরে প্রথমে বিক্ষোভ প্রদর্শণ করা হয়। এরপর সিভিল সার্জন অফিস ঘেরাও করেন রোগীর স্বজন ও এলাকাবাসী।
পরে সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মন ও অতিরিক্ত পুলিশ সুপার বেলা আড়াাইটার দিকে রোগীর স্বজনদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে ফিরে যান বিক্ষুব্ধরা।
এদিকে ঘটনা তদন্তে হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. রেজাউল করিমকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে।
তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মন।
উল্লেখ্য, শনিবার রাতে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডে কয়েকজন রোগীকে মেয়াদোত্তীর্ণ সোডিয়াম ক্লোরাইড স্যালাইন প্রয়োগ করে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি রোগীর স্বজনরা টের পেলে বিক্ষোভে ফেটে পড়েন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ