• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারত-পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক, ২৪ সেপ্টেম্বর।। ভারতের উত্তরাঞ্চল এবং পাকিস্তানের বেশ কয়েকটি শহরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে এ কম্পন অনুভূত হয়।

কাশ্মীরের নিকটবর্তী ভারত-পাকিস্তান সীমান্তে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ভারতের রাজধানী দিল্লিও কেঁপে ওঠে। নয়াদিল্লির পাশাপাশি চন্ডিগড়, পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরেও কম্পন অনুভূত হয়েছে।

এদিকে দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজাদ কাশ্মীরসহ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখুতন-খাওয়া অঞ্চলেও ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পের স্থায়িত্ব আট থেকে ১০ সেকেন্ড হলেও প্রচণ্ডভাবে আঘাত হানে।

পাকিস্তান আবহাওয়া দফতরের ভূমিকম্প কেন্দ্রের উপপরিচালক নাজিব আহমেদ ডন নিউজকে বলেন, ৫.৮ মাত্রার ভূমিকম্পের উপকেন্দ্রটি ছিল ভূপৃষ্ঠর ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর সারা দেশের ভবন ও কার্যালয়গুলো থেকে মানুষ দ্রুত বাইরে বেরিয়ে আসে।

ভূমিকম্পের কারণে রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ