• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘বিক্ষোভ’ ছবিতে অভিনয় করছেন শুভশ্রী

বিনোদন ডেস্ক, ২৪ সেপ্টেম্বর।। বাংলাদেশের ‘বিক্ষোভ’ সিনেমায় নায়িকা হিসেবে কলকাতা বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর অভিনয় করার কথা ছিলো। কিন্তু এই সিনেমায় নবাগত নায়ক শান্ত খান বয়সে শ্রাবন্তী থেকে অনেক ছোট হওয়ায় তিনি এই সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করবেন না।

‘বিক্ষোভ’ সিনেমার পরিচালক শামীম আহমেদ জানিয়েছেন, শ্রাবন্তী আছেন, তবে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন। আর নায়িকা হিসেবে অভিনয় করবেন কলকাতার মডেল ও অভিনয়শিল্পী শুভশ্রী কর।

তিনি জানান, শ্রাবন্তী ও শুভশ্রী কর গত বৃহস্পতিবার তাঁরা ঢাকায় এসেছেন। শুক্রবার থেকে শুটিংয়ে তাঁরা অংশ নিচ্ছেন। ছবিতে শুভশ্রী কলেজছাত্রী। তিনি আর শান্ত একই ক্লাসে পড়েন। কলেজের শিক্ষক শ্রাবন্তী। নিরাপদ সড়কের জন্য ছাত্রদের আন্দোলন নিয়ে তৈরি হয়েছে ছবির গল্প।

শুভশ্রী কর বর্ধমানের মেয়ে, কিন্তু কাজের কারণে কলকাতা শহরে বাস করছেন। কলকাতায় মডেল হিসেবে তিনি বেশ পরিচিত। কলকাতায় ‘এবার জমবে মজা’, ‘মুখোশের আড়ালে’ আর ‘ঝরা পালক’ নামে তিনটি ছবিতে অভিনয় করেছেন। অন্য দুটি আগেই মুক্তি পেয়েছে, ‘ঝরা পালক’ ছবিটি শিগগিরই মুক্তি পাবে।

এবারই প্রথম বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন শুভশ্রী। তবে মাস দুয়েক আগে বাংলাদেশে জুয়েল মোর্শেদের গানে ইমরানের বিপরীতে মডেল হয়েছেন তিনি। গানটির শিরোনাম ‘এক শিশি বিষ’। ধ্রুব মিউজিক ইউটিউব চ্যানেল থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে গানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ