• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

কিশোরগঞ্জ, ২৫ সেপ্টেম্বর।। ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলাধীন আচমিতার গাংকুলপাড়ার বাঁকে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় আরো ১৪ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছেন কিশোরগঞ্জ সদর উপজেলার অষ্টবর্গ ব্রাহ্মণকচুরি গ্রামের আব্দুল বারেক মিয়া (৪২), ভৈরবের গজারিয়া গ্রামের ফয়সাল মিয়া (১৭) ও একই উপজেলার ভবানীপুর গ্রামের লুৎফর রহমানের আট বছরের মেয়ে তন্বী।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর তুমুল বৃষ্টি হচ্ছিল। এ সময় আঞ্চলিক মহাসড়কের গাংকুলপাড়ার বাঁকে যাত্রীবাহী বাস ও সারবোঝাই ট্রাকটি মোড় নিতে গিয়ে একটি আরেকটির সঙ্গে লেগে যায়। এতে বাসের একপাশে বসা যাত্রীদের মধ্যে ১৮ জন কম-বেশি আহত হন। এদের মধ্যে ১০ জনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আহত বারেক ও অজ্ঞাতপরিচয় অপর একজনকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে পুলিশ ও স্থানীয়রা দুই পুলিশ কনস্টেবলসহ গুরুতর আহত আরো আটজনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বাকি দুজনকে মৃত ঘোষণা করা হয়। এ ছাড়া অপর আহতদের মধ্যে ভৈরবের ভবানীপুরের নারগিস আক্তার (৪০), অষ্টগ্রাম কলেজপাড়ার গৃহবধূ আরতী রানী (৩৫) ও ভৈরবের আইরিন বেগম (৩০) নামে আরো তিনজনকে গুরুতর অবস্থায় মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ভাগলপুর তদন্তকেন্দ্রের আহত পুলিশ কনস্টেবল আসাদ মিয়া (৩৮), কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির কনস্টেবল মঞ্জিল মিয়া (৩৭) ও নরসিংদীর শিবপুরের জোয়ারবাজার এলাকার বিকাশ সূত্রধরকে (৫২) হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ