• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চালু হচ্ছে কুড়িগ্রাম-ঢাকা আন্তঃনগর ট্রেন

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম ।। কুড়িগ্রামে বহুল আকাংখিত আন্ত:নগর ট্রেন কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম আগামি ১৬ অক্টোবর থেকে চালু করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেন চলাচলের কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানা গেছে। এনিয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ট্রেনের নামকরণ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীনের সভাপতিত্বে নামকরণ অনুষ্ঠানে ৮টি নাম প্রস্তাবণা আকারে আসে। নামগুলো হচ্ছে, বঙ্গবন্ধু এক্সপ্রেস, শেখ হাসিনা এক্সপ্রেস, বঙ্গকন্যা এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, কুড়িগ্রাম ভাওয়াইয়া এক্সপ্রেস, ভাওয়াইয়া এক্সপ্রেস, কুড়িগ্রাম ধরলা এক্সপ্রেস ও কুড়িগ্রাম চিলমারী এক্সপ্রেস। প্রস্তাবনাগুলো প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণ করা হয়েছে। সেখান থেকে যাচাই-বাছাই করে চুড়ান্ত নামটি পরে জানা যাবে। এনিয়ে মানুষের মধ্যে কৌতুহলের সীমা নেই।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো: জাফর আলী, জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, কুড়িগ্রাম ২২ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল জামাল হোসেন প্রমুখ। এছাড়াও রেল আন্দোলনের সাথে জড়িত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ