• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফলোআপ: সৈয়দপুরে প্রশাসনের নজরদারিতে এফসিসিএফ ব‌্যাংক

সিসি নিউজ, ২৭ সেপ্টেম্বর।। প্রশাসনের নজরদারিতে রয়েছে এ মাসেই চালু হওয়া আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন‌্যান্স ব‌্যাংক লিমিটেড (এফসিসিএফ ব‌্যাংক) নামে একটি বিতর্কিত প্রতিষ্ঠান। নীলফামারীর সৈয়দপুর শহরের শের-এ-বাংলা রোডের বাবু আলী কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ব‌্যাংকটির ১৬৩তম শাখা হিসেবে যাত্রা শুরু করেছে।

আজ শুক্রবার নীলফামারীর সৈয়দপুর থেকে প্রকাশিত জনপ্রিয় নিউজ পোর্টাল ‘সিসি নিউজ টোয়েন্টিফোর ডটকম’-এ সংবাদ প্রকাশের পর এমন পদক্ষেপ নিয়েছে সৈয়দপুর উপজেলা প্রশাসন।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) পরিমল কুমার সরকার এ সম্পর্কে সিসি নিউজকে জানান, আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন‌্যান্স ব‌্যাংক লিমিটেড (এফসিসিএফ ব‌্যাংক) এর কার্যক্রম ও প্রয়োজনীয় কাগজপত্রাদি তদন্তের জন‌্য উপজেলা সমবায় অফিসারকে নির্দেশ প্রদান করা হয়েছে। এ ছাড়া সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনী ব‌্যবস্থা গ্রহনের জন‌্য বলা হয়েছে।

উল্লেখ‌্য যে, চলতি মাসের প্রথম দিন থেকে শহরের শের-এ-বাংলা রোডের বাবু আলী কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ব‌্যাংকটির ১৬৩তম শাখা হিসেবে যাত্রা শুরু করেছে। মাসিক সাড়ে ১৪ হাজার টাকা ভাড়ায় নেয়া অফিসের জায়গাটি। ইতিমধ‌্যে এ শাখায় ৪৫জন গ্রাহক আমানত হিসেবে প্রায় ৪ লাখ টাকা গচ্ছিত রেখেছেন।

সৈয়দপুর উপজেলা সমবায় অফিস সূত্রমতে, সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধিত কোন প্রতিষ্ঠান কোন জেলা বা উপজেলা শহরে কার্যক্রম চালু করলে তা অবশ‌্যই সমবায় অফিসকে জানাতে হবে। এ ক্ষেত্রে তা করা হয়নি। এ ছাড়া সমবায় সমিতি (সংশোধন) আইন, ২০১৩ তে স্পৃষ্টভাবে উল্লেখ রয়েছে, নিবন্ধিত বা নিবন্ধনের জন‌্য প্রস্তাবিত কোন সমবায় সমিতির নামের সাথে কমার্স, ব‌্যাংক, ইনভেস্টমেন্ট, কর্মাশিয়াল ব‌্যাংক, লীজিং, ফাইনান্সিং, বা সমার্থক শব্দ ব‌্যবহার করা যাবে না। এই ধারার বিধান লঙ্ঘন হলে অনধিক ৭ বছরের কারাদন্ড বা অন‌্যুন ১০ লাখ টাকা অর্থদন্ড বা উভয়দন্ডে দন্ডিত হইবে।

সমবায় অধিদপ্তর সূত্রমতে, অর্থ আত্মসাতের মামলায় আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংকের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম গত ১১ জুলাই গ্রেফতার হয়েছেন। বর্তমানে ওই সমিতির কোন পরিচালনা কমিটি নেই এবং সমবায় আইনে ব‌্যাংক হিসেবে পরিচালিত হতে পারবেনা। সৈয়দপুরে এ ধরনের শাখা খোলা হলে তা অবশ‌্যই প্রতারনার উদ্দেশ‌্যে কোন সংঘবদ্ধ একটি চক্র কৌশলে কাজটি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ