• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রেলকে আধুনিকভাবে সাজাতে কাজ করছি: রেলমন্ত্রী

গাজীপুর, ৩০ সেপ্টেম্বর।। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেল ব্যবস্থাকে আধুনিকভাবে গড়ে তুলতে পরিকল্পনা অনুযায়ী কাজ করছি। ভবিষ্যতে আধুনিক যুগোপযোগী এবং মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশের সব রেল ব্যবস্থা সাজানো হবে। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য মানুষকে সঠিক সেবা দেয়া। তবে আগের চেয়ে ট্রেনের প্রতি মানুষের আগ্রহ অনেক বেড়েছে।

সোমবার (৩০ সে‌প্টেম্বর) সকালে টঙ্গী-জয়দেবপুর ডাবল রেললাইন নির্মাণ কাজ পরিদর্শনে গি‌য়ে জয়দেবপুর রেলও‌য়ে জংশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের ট্রেন বঙ্গবন্ধু সেতু পার হয়ে টঙ্গী পর্যন্ত সিঙ্গেল লাইনে চলছে। এছাড়া ময়মনসিংহের ট্রেনগুলো জয়দেবপুর হয়ে চলছে। সিঙ্গেল লাইনের কারণে ট্রেনের স্বাভাবিক সার্ভিস দিতে পারছি না। বর্তমানে যে লোকবল আছে তা পূর্ণাঙ্গ ব্যবহার করে রেলের নিরাপদ, সাশ্রয়ী এবং সময়মতো যাতে ট্রেন চলতে পারে, সে সেবা পূর্ণাঙ্গভা‌বে দেয়ার জন্য সচেষ্ট আছি।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, ওই রেললাইন নির্মাণ প্রকল্পের ম্যানেজার বিণয় শ্রীবাস্তব, জয়দেবপুর জংশনের সিনিয়র স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া এবং স্থানীয় প্রশাসন ও রেলওয়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ