• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

সিসি ডেস্ক, ১ অক্টোবর।। ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে পাসের হার ২৩ দশমিক ৮২ ভাগ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে বিষয়টি জানানো হয়।

পরীক্ষায় ২ লাখ ২৮ হাজার ৪৪২ জন উত্তীর্ণ হয়েছেন। স্কুল পর্যায়ে ৮৪ হাজার ৬৯৬ জন, স্কুল পর্যায়-২ এ ১১ হাজার ৫৪৭ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৩২ হাজার ১৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিতে ৯ লাখ ৫৯ হাজার ১৮৫ জন অংশগ্রহণ করেছিলেন।

এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd/result/) ফল প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে রোল নম্বর ইনপুট করে প্রার্থীরা ফল জানতে পারবেন। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস করে জানানো হচ্ছে।

গত ৩০ আগস্ট ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় ১১ লাখ ৭৬ হাজার প্রার্থী অংশ নিতে আবেদন করেছিলেন। তাদের মধ্যে আবেদন করা প্রার্থীদের মধ্যে স্কুল পর্যায়ে ৬ লাখ ১০ হাজার ২৬৬ জন, স্কুল পর্যায়-২ এ ১ লাখ ৩৩ হাজার ৫৯৫ জন এবং কলেজ পর্যায়ে ৪ লাখ ৩২ হাজার ৩৩৫ জন প্রার্থী ছিলেন। সারা দেশের ২৪টি জেলা শহরের ৭৭৭টি ভেন্যুতে এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ