• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

টাকা আত্মসাতে ঘটনায় সঞ্চয় কর্মকর্তাসহ গ্রেপ্তার ২

নওগাঁ, ১ অক্টোবর।। গ্রাহক আমানতের প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সঞ্চয় অধিদপ্তরের নওগাঁর কর্মকর্তা নাসির উদ্দিন ও রংপুর বিভাগীয় অফিসের উপ-পরিচালক মহরম আলীকে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সোমবার সন্ধ্যায় নওগাঁ শহরের এটিএম মাঠ এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে।

দুদক রাজশাহী অফিসের কর্মকর্তা আলমগীর হোসেন জানান, গ্রেপ্তার করা দুই কর্মকর্তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে। টাকা আত্মসাতের ঘটনা তদন্তকালে তাদের সংশ্লিষ্টতা ধরা পড়েছে।

সূত্র জানায়, সঞ্চয় অধিদপ্তরের নওগাঁ অফিসে গতবছর হিসাব নিরীক্ষার সময় ২ কোটি ৩৭ লাখ টাকার আমানত আত্মসাতের ঘটনা ধরা পড়ে। বিষয়টির তদন্তে নামে দুদক। শুরুতেই অফিস সহকারী সাদ্দাম হোসেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সাদ্দামের দেয়া তথ্যের ভিত্তিতে গত ২৫ সেপ্টেম্বর আটক করা হয় উচ্চমান সহকারী হাসান ইমামকে। তার ব্যবহৃত আলমারি তল্লাশি করে পাওয়া যায় ২২ লাখ ৮৭ হাজার টাকা।

বিপুল পরিমান টাকাসহ উচ্চমান সহকারী হাসান ইমামকে আটকের পর তিন দিনের রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। তার কাছে পাওয়া তথ্য অনুযায়ী আবার অভিযানে নামেন দুদকের কর্মকর্তারা। তথ্য প্রমানের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় মহরম আলী ও নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

সঞ্চয় অধিদপ্তরের নওগাঁ অফিস থেকে আনুমানিক ৬০ জন গ্রাহকের জমাকৃত আমানত আত্মসাতের ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে কে কে জড়িত তা সনাক্ত করতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ