• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ফেন্সিডিলসহ দুই মাদক ব‌্যবসায়ী আটক

সিসি নিউজ, ১ অক্টোবর।। নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ ২৬ বোতল ফেন্সিডিলসহ জাহাঙ্গীর আলম (২৬) ও সাদ্দাম হোসেন (৩০) নামে দুই মাদক ব‌্যবসায়ীকে আটক করেছে। আজ রাত সাড়ে ৮টার দিকে শহরের পানি উন্নয়ণ বোর্ড অফিসের সামনে পার্বতীপুর সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।

আটক জাহাঙ্গীর আলম জেলার জলঢাকা উপজেলার আরাজি কাঁঠালীর বালাপাড়ার আতিয়ার রহমানের পুত্র এবং সাদ্দাম হোসেন নীলফামারী সদরের রামনগর ইউনিয়নের কাশিকুমুরের দানার উদ্দিনের পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার এসআই দীলিপ কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে ওই সময়ে পানি উন্নয়ণ বোর্ড অফিসের সামনে দাঁড়িয়ে থাকে। এ সময় ওই দুই মাদক ব‌্যবসায়ী একটি এ‌্যাপাচি মটর সাইকেলে যোগে ঘটনাস্থলে এলে তাদেরকে আটক করে। দুই মাদক ব‌্যবসায়ীর মাঝখান থেকে একটি প্লাস্টিডের বস্তায় বিশেষ কায়দায় রাখা ২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সেই সাথে জব্দ করা হয় মটরসাইকেলটি (দিনাজপুর-ল ১১-৫৬৩৭)।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা সিসি নিউজকে জানান, আটক মাদক ব‌্যবসায়ীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আগামীকাল বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ