• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রেলের দখলকৃত সম্পত্তি উদ্ধার করে বাণিজ্যিক ব‌্যবহারে নেয়া হবে!

টাঙ্গাইল, ৩ অক্টোবর।।. রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, দুর্নীতি এখন মুখরোচক শব্দ। সুনির্দিষ্ট না করে তা ঢালাও ভাবে ঠিক হবে না। তবে রেলের ব্যবস্থাপনার মধ্যে ঘাটতি রয়েছে এটা সত্য। আমরা চেষ্টা করছি ভাল ব্যবস্থাপনা করার। রেলখাতে যতবেশি তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে পারবো ততবেশি উন্নয়ন ঘটবে। এতে করে রেল নিয়ে যে অভিযোগ আছে সেগুলোর সমাধানও হয়ে যাবে। আর দুর্নীতির বিরুদ্ধে রেলওয়েতে শুদ্ধি অভিযান চলমান আছে।

বুধবার সকালে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে যাত্রা বিরতিকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।

তিনি আরো বলেন, আগামী বছরের জানুয়ারিতেই যমুনা নদীতে ডাবল লাইনের বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণের কাজ শুরু হবে। এছাড়া সিঙ্গেল লাইন ডাবল করার প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায় হলে রেল সেক্টরে ব্যাপক উন্নয়ন ঘটবে।

সাম্প্রতিক ক্যাসিনো বিষয়ে নিয়ে মন্ত্রী বলেন, দল যখন ক্ষমতায় আসে তখন যারা দল করে না তখন তারাও দাবি করে আমি দল করি। বিএনপি’র তারেক রহমান নির্বাচনী রিটার্ন দাখিলে তার উপার্জনের বিষয়ে ক্যাসিনো ব্যবসার কথা উল্লেখ করেছিলেন। বর্তমানে যারা ক্যাসিনোর ব্যবসার জন্য ধরা পড়েছে তাদের পুরনো অতীত বিএনপি’র।

ছাত্রদল যুবদল ফ্রিডম পার্টি। এমনকি রেলওয়ে শ্রমিকলীগেও অনেকে আছেন যারা আগে বিএনপিতে ছিলেন। এখন তারা বড় আওয়ামী লীগার হয়ে গেছে। দলে প্রবেশ করে যারা অপর্কম করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়াও তিনি রেলের দখলকৃত সম্পত্তি উদ্ধার করে রেলওয়ের উন্নয়নে তা বাণিজ্যিক ব্যবহারের চিন্তা ভাবনা চলছে। যাত্রা বিরতি শেষে আবার ট্রেন যোগে জামালপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ রেলের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ