• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ৫

সিসি নিউজ, ৩ অক্টোবর।। রংপুরের কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনায় ৫ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় কাউনিয়া জংশনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, সান্তাহার থেকে পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন কাউনিয়া জংশনে লোকাল ট্রেনের ইঞ্জিন (লোকোমোটিভ) ঘুরাতে গিয়ে ওই ইঞ্জিন ট্রেনের দুইটি বগিতে সজোরে ধাক্কা দেয়। এতে বগি দুইটি দুমড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পাঁচজন মারা যান।

শেষ খবর পাওয়া পর্যন্ত, নিহত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও একজনের লাশ ট্রেনের বগির ভেতর আটকে আছে বলেও জানা গেছে। এ ঘটনায় আরও ১৫ জন আহত হন। আহতদের প্রথমে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ