সিসি নিউজ, ৩ অক্টোবর।। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে মাঠ থেকে কামরান হোসেন (২৭) নামে এক স্বর্ণ কারিগরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেল সোয়া ৫টার দিকে মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্বর্ণ কারিগর কামরান হোসেন শহরের মুন্সিপাড়ার সামসুন নুরের পুত্র। সে সিনেমা রোডে স্বর্ণকার পট্টিতে কাজ করতো।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল হাসনাত খান সিসি নিউজকে জানান, মরদেহের পাশে একটি খালি গ্লাস পাওয়া গেছে। কোন বিষাক্ত দ্রব্য পান করার ধারনার আলামত হিসেবে তা জব্দ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিক তদন্তে মৃত ব্যাক্তির দুই ঠোট পুড়ে গেছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান পাশা সিসি নিউজকে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।