ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে ৫৫টি পূজা মন্ডবে আর্থিক অনুদান বিতরণ করা হয়।
দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় থেকে বরাদ্দ প্রাপ্ত জি আর সহায়তার, প্রতিটি মন্দিরে ৫শত কেজি চালের মুল্য স্বরুপ পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নে, ৫৫টি পূজা মন্ডপ কমিটির হাতে নগদ ৯ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলেদেন, অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর ৫ আসনের সাংসদ ও প্রাথমিক গনশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরীর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দিনাজপুর ৫ আসনের সাংসদ ও প্রাথমিক গনশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার।
এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ্,সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নিরু সামছুন্নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাফিউল ইসলাম,থানা অফিসার ইনচার্জ ফকরুল ইসলাম প্রমুখ।