সিসি নিউজ, ৩ অক্টোবর।। ঠাকুরগাঁওয়ে ৮টি মোটরসাইকেল সহ আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে প্রেস কনফারেন্সে করে জানান ঠাকুরগাঁও পুলিশ সুপার মো: মনিরুজ্জামান ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টানা ৩৬ ঘন্টা নীলফামারী ও লালমনিরহাট জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই চক্রটিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরো জানায়, রংপুর, দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় এই চক্রটির নেটওয়ার্ক বিস্তৃত। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।