• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

সিসি নিউজ, ৪ অক্টোবর।। নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন গরীব চিকিৎসা সেবা’র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার শহরের নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
সকালে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন শহরের বিশিষ্ট চিকিৎসক ও স্বেচ্ছাসেবী সংগঠন গরীব চিকিৎসা সেবা’র উপদেষ্টা ডা. শেখ নজরুল ইসলাম, সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু, সাবেক পৌর কমিশনার এ কে এম এহসানুল হক ও গরীব চিকিৎসা সেবার সংগঠনের সভাপতি মো. হাফিজুর রহমান প্রমূখ। এ সময় গরীব চিকিৎসা সেবা সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহাজাদা আহম্মেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ডা. শেখ নজরুল ইসলামের নেতৃত্বে ডা. মো. রাইসুল কবির, ডা. মাহেরুখ সাদী হেনা ও ডা. মো. রায়হান তারেক রোগীদের চিকিৎসাসেবা দেন। ক্যাম্পে আগত দুই শত রোগীর পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
প্রসঙ্গত, ‘গরীব চিকিৎসা সেবা’ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সংগঠনটি গত চার বছর যাবত মানবসেবামূলক নানা কর্মকান্ড করে আসছে। এ সবের মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে অসহায় ও হতদরিদ্র মানুষের চিকিৎসাসেবা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ