• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত

সিসি নিউজ, ৪ অক্টোবর।। নীলফামারীর সৈয়দপুর শহরের একটি ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের শহীদ তুলশীরাম সড়কে রেইনবো ফার্মেসী ও সার্জিকাল নামের দোকানে ওই চুরির ঘটনাটি ঘটে। চোরেরা নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায়।
জানা গেছে, শহরের শহীদ তুলশীরাম সড়কে রেইনবো ফার্মেসী ও সার্জিকাল নামের দোকানের মালিক প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাত আনুমানিক পৌণে ১১টার দিকে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করেন। গভীর রাতে চোরেরা ওই দোকানের ওপরের টিনের চালা ও ছাদ খুলে ভেতরে ঢুকে। এরপর দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে নগদ এক লাখ ১০ হাজার এবং ৩০ হাজার টাকা মূল্যের ১০টি ডায়াবেটিস্ ও ৬টি প্রেসার পরিমাপ মেশিন নিয়ে যায়।
দোকান মালিকের ছোট ভাই মো. জাহিদ জানান, সকালে তিনি দোকান খুলে চুরির ঘটনাটি টের পান। আজ শুক্রবার সকালে সৈয়দপুর সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অপরদিকে, একই রাতে শহরে হাতীখানা কবরস্থানে সৌর বিদ্যূৎ সোলারের দুইটি বাতি চুরি গেছে। এর দুই সপ্তাহ আগে কবরস্থানের তিনটি সোলারের বাতি চুরি হয়ে যায়।
এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্জাহান পাশা জানান, ওষুধের দোকানের মালিক চুরির বিষয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্তাধীন। অপরদিকে, কবরস্থানে সোলার বাতি চুরির ঘটনাটি অবগত নন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ