• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু

গোপালগঞ্জ, ৬ অক্টোবর।। গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরের ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হল-মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মিরাজ শেখের দুই মেয়ে মেহেরজান (৫) ও মারিয়া (৩) এবং একই ইউনিয়নের তপাকান্দি গ্রামের নূর আলমের মেয়ে ঝর্না (৩)। এরা মামাতো-ফুফাতো বোন।

স্থানীয়রা জানান, নূর আলমের মেয়ে ঝর্না মামা মিরাজ শেখের বাড়িতে বেড়াতে আসে। রোববার সকালে তিন বোন বাড়ির উঠানে খেলছিল। কোনো এক সময় সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় তারা। অনেক খোঁজ করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।

পরে তিন বোনের মরদেহ পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রদীপ বিশ্বাস জানান, ওই তিন শিশুকে তাদের স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ