• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে বন্যপাখি ও খরগোশসহ আটক ৩

রংপুর, ১৪ অক্টোবর।। রংপুর র‌্যাব-১৩ এর একটি অভিযানিক দল রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন লালবাগহাট বাজারে অভিযান চালিয়ে ১ লাখ ৭ হাজার টাকা মুল্যের ৮টি দেশী টিয়া পাখি, ২টি ডাহুক পাখি, ২১টি মুনিয়া পাখি এবং ২টি বিদেশী খরগোশসহ ৩৩টি বন্যপাখি-প্রাণী আটক করে।

এ সময় র‌্যাব সদস্যরা নগরীর নিউ আদর্শ পাড়া এলাকার মোহাম্মদ ইদ্রিসুল হকের পুত্র মোহাম্মদ আলী (২৫) এবং দেওডোবা কামাড় পাড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের পুত্র  মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে (৫৫) আটক করে প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড এবং মৃতঃ আব্দুল মান্নানের পুত্র ফিরোজ আলমকে (৪০) ৫শ টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের কারাদণ্ড প্রদান করে।

র‌্যাব -১৩ রংপুর এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোতাহার হোসেন সাংবাদিকদের জানান, আটককৃত ব্যক্তিরা বিভিন্ন এলাকায় অবস্থান করে গাছে গাছে ফাঁদ পেতে বন্যপাখি এবং প্রাণীদের ধরে নিয়ে বাজারে কেনা-বেচা করে।

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ লংঘনের অপরাধে রংপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত অভিযুক্তদের এসব জরিমানা এবং বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ