• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাড়িচালকদের মাদক পরীক্ষা কার্যক্রম উদ্বোধন

সিসি ডেস্ক, ১৪ অক্টোবর।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে ‘অ্যালকোহল ডিটেক্টর’ দিয়ে গাড়িচালকরা মাদক গ্রহণ করেছেন কি না তা পরীক্ষা করা শুরু করেছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় রবিবার সকাল ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ে ২৮ কিমি অংশে দুর্ঘটনা প্রতিরোধে প্রতিদিনই চালকরা মাদক গ্রহণ করেছে কি না তা ‘অ্যালকোহল ডিটেক্টর’ দিয়ে পরীক্ষা করা হবে। একই সঙ্গে স্পিড গান দিয়ে গাড়ির গতি পরিমাপ, আরএফআইডি মেশিন দিয়ে চলন্ত গাড়ি না থামিয়েই ওই গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ঠিক আছে কি না তা যাচাই করা হবে। এছাড়া সড়ক দুর্ঘটনায় আহতদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ ও প্রশিক্ষণপ্রাপ্ত একজনকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল সরকার জানান, পরিবহন খাতে শৃঙ্খলা, দুর্ঘটনা রোধ ও যাত্রীসেবার মান নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমানের নির্দেশনা অনুযায়ী এ পদক্ষেপগুলো নেওয়া হয়েছে।

অ্যালকোহল ডিটেক্টর দিয়ে মাত্র ৪ সেকেন্ডেই একজন চালক অ্যালকোহল গ্রহণ করেছেন কি না জানা যাবে। পরীক্ষায় যদি প্রমাণ হয় চালক মাদক গ্রহণ করেছেন তাকে আর গাড়ি চালাতে দেওয়া হবে না এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ