• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে ওয়ার্কশপে ড্রামের বিষাক্ত গ্যাসে শ্রমিক নিহত

জয়পুরহাট, ১৫ অক্টোবর ॥ জয়পুরহাট শহরের কুঠিবাড়ি এলাকার একটি ওয়েল্ডিং ওয়র্কশপে ড্রাম বিষ্ফোরনের পর বিষাক্ত গ্যাসে ওই ওয়ার্কশপের শ্রমিক নিহত ও মালিক গ্রুরতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে।

নিহত জহুরুল ইসলাম (৩৫) জয়পুরহাট সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামের আজিজুর রহমানের ছেলে ও আহত ওয়ার্কশপ মালিক সাদ্দাম হোসেন (৩৬) একই উপজেলার পাথুরিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।

প্রত্যক্ষদর্র্শীদের উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহরিয়ার খান জানান, ওয়েল্ডিং ওয়র্কশপে মালিক ও শ্রমিক মিলে অনেক দিনের পুরনো মুখবদ্ধ একটি ড্রাম কাটছিলেন। এ সময় ড্রামটির বিষ্ফোরন ঘটার পর ড্রামের ভেতরের বিষাক্ত গ্যাসে ঘটনাস্থলে নিহত হন শ্রমিক জহুরুল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহত সাদ্দামকে উদ্ধর জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করিয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ