• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘কুড়িগ্রাম এক্সপ্রেস’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম, ১৬ অক্টোবর।। কুড়িগ্রাম-ঢাকা রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৬ অক্টোবর) গণভবনের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাঁশি বাজিয়ে ও পতাকা উড়িয়ে নতুন ট্রেনের উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘কুড়িগ্রামকে আমি মজা করে বলতাম কুইড়্যা গ্রাম। এখন আর কুইড়্যা গ্রাম নেই। অনেক উন্নত হয়েছে। যোগাযোগ ব্যবস্থার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক উন্নতিটাও প্রয়োজন। আর যেন উত্তরবঙ্গবাসীকে মঙ্গা শব্দটা শুনতে না হয় সে ব্যবস্থা আমরা করেছি।’

প্রধানমন্ত্রী বক্তব্য শেষ করে কুড়িগ্রোমে আয়োজিত অনুষ্ঠানে ‘ও কি গাড়ি ভাই’ ভাওয়াইয়া গান পরিবেশ করা হয়। গান শোনার পর প্রধানমন্ত্রী বলেন, ‘রেলের উন্নয়নের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। এতে এলাকারও উন্নয়ন হবে। কুড়িগ্রামের আগামী অনেক উন্নয়ন হবে। ও কি গাড়িয়াল ভাই গানের রেশ ধরেই আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে।’

কুড়িগ্রাম-ঢাকা রেলরুটে আন্তঃনগর ট্রেন সার্ভিসের জন্য ইন্দোনেশিয়া থেকে নতুন কোচ আনা হয়েছে বলে জানা গেছে। বুধবার ট্রেনটি উদ্বোধন হলেও এটি পার্বতীপুর স্টেশন থেকে ফিরে আসবে। বৃহস্পতিবার থেকে নির্ধারিত শিডিউল অনুযায়ী চলাচল করবে। এই ট্রেনটি চালু হওয়ার পাশাপাশি রংপুর এক্সপ্রেস ট্রেনের জন্য বরাদ্দ শাটল ট্রেনটিও চালু থাকবে। ফলে এখন থেকে কুড়িগ্রামবাসী দুটি আন্তঃনগর ট্রেনের সুবিধা পাবেন।

কুড়িগ্রাম রেলস্টেশন সূত্রে জানা গেছে, ট্রেনটি সপ্তাহে ছয় দিন সকাল ৭টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেবে। আর ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে ছাড়বে রাত ৮টা ৪৫ মিনিটে। বুধবার বন্ধ থাকবে। প্রস্তাবিত এ ট্রেনটির বিরতি থাকছে উভয় পথে রংপুর, বদরগঞ্জ,পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, মাধনগর ও ঢাকা বিমানবন্দর স্টেশন।

কুড়িগ্রাম থেকে ঢাকা যাত্রাকালীন এতে মোট ৬২৬টি আসন সুবিধা থাকছে। এর মধ্যে কুড়িগ্রামের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৪৪টি আসন (শোভন চেয়ার ১১০টি, এসি চেয়ার ২৫টি ও এসি ছিট (কেবিন) ৯টি)। ভাড়া নির্ধারণ করা হয়েছে—শোভন চেয়ার ৫১০ টাকা, এসি চেয়ার ৯৭২ টাকা, এসি সিট (কেবিন) ১১৬৮ টাকা এবং এসি বাথসহ ১৭৫০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ