• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১৩০ সোনার বারসহ শাহ আমানতে যাত্রী আটক

চট্টগ্রাম, ১৮ অক্টোবর।। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে চার্জার লাইটের ভেতরে লুকিয়ে আনা ১৩০টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস। আজ শুক্রবার সকালে জয়নাল আবেদীন নামে শারজাহফেরত ওই যাত্রীকে আটক করা হয়।

বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ৯টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে জয়নাল চট্টগ্রামে পৌঁছান। সন্দেহ হওয়ায় ব্যাগেজ বেল্টে তার লাগেজ তল্লাশি করা হয়। এ সময় চার্জ লাইটের ভেতরে কৌশলে লুকিয়ে আনা ১৩০টি সোনার বিস্কুট পাওয়া যায়। উদ্ধার করা সোনার ওজন ১৫ কেজি ১৬৩ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৬ কোটি টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ