• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ওষুধের দোকানে দুধর্ষ চুরি

সিসি নিউজ ।। সৈয়দপুর শহরের ওয়াপদা মোড়ের জাহাঙ্গীর ফার্মেসীতে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত রোববার দিবাগত রাতে ওই চুরির ঘটনাটি ঘটে।

চোরেরা ওই দোকানের তালা ভেঙ্গে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ওষুধ নিয়ে গেছে বলে ফার্মেসির মালিক জাহাঙ্গীর আলম থানায় দেয়া লিখিত অভিযোগে জানা গেছে।

সূত্র মতে, প্রতিদিনের মতো রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান জাহাঙ্গীর আলম। আজ সোমবার (২১ অক্টোবর) সকালে দোকানে এসে চুরির ঘটনাটি টের পান।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা সিসি নিউজকে জানান, চুরির বিষয়ে কোন অভিযোগ পাননি।

উল্লেখ‌্য যে, গত বৃহস্পতিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে শহরের শহীদ তুলশীরাম সড়কে রেইনবো ফার্মেসী ও সার্জিকাল নামের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটে। চোরেরা নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায়।

একই রাতে শহরে হাতীখানা কবরস্থানের সৌর বিদ্যূৎ সোলারের দুইটি বাতি চোরেরা চুরি করে নিয়ে যায়। এর দুই সপ্তাহ আগে ওই কবরস্থানের তিনটি সোলারের বাতি চুরি হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ