• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে ভাড়া বাসায় নারীসহ পুলিশ কর্মকর্তা আটক

রংপুর, ২৩ অক্টোবর।। নারীসহ কামরুল হাসান নামে এক পুলিশ কর্মকর্তাকে আটক করেছে রংপুর কোতোয়ালি থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের বনানীপাড়ার ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। কামরুল হাসান চট্টগ্রাম জেলা পুলিশের এএসপি পদে কর্মরত।

মহিলা পরিষদ রংপুরের সম্পাদিকা রোমানা জামান জানান, নীলফামারী জেলার কিশোরগঞ্জের বাসিন্দা রোকসানা পারভীন স্মৃতি নামে এক নারীকে চট্টগ্রাম জেলা পুলিশের এএসপি কামরুল হাসান দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দিয়ে আসছে। কিন্তু বিয়ে করছেন না। মঙ্গলবার স্মৃতির সঙ্গে দেখা করতে আসলে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশের এক ঊধ্বতন কর্মকর্তা কামরুল হাসানকে আটক করে। পরে রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ উভয়কে রংপুর কোতোয়ালি থানায় নিয়ে আসেন।

রোকসানা পারভীন স্মৃতি জানান, পুলিশের ঊধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত মোতাবেক ৫১ লাখ ১ হাজার ৫৩ টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়ের প্রস্তুতি চলছে। এ দেনমোহরের এক টাকা কম হলে আমি তার বিরুদ্ধে মামলা করবো।

রংপুর কোতোয়ালি থানা ওসি আব্দুর রশিদ জানান, বিষয়টি একটু জটিল, তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত ছাড়া কিছুই বলতে পারছি না।

মঙ্গলবার গভীর রাত পর্যন্ত রংপুর কোতোয়ালি থানায় আটককৃতদের বিয়ে নিয়ে উভয়ের স্বজনদের মধ্যে আলোচনা চলছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ