• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ইংল্যান্ডে লরি থেকে ৩৯ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, ২৩ অক্টোবর।। ইংল্যান্ডের এসেক্স শহরে একটি লরিতে কন্টেইনারের ভেতর থেকে ৩৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স ডেকেছে পুলিশ। স্থানীয় সময় বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে ইস্টার্ন এভিনিউয়ের ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি লরি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

২৫ বছর বয়সী ওই লরির চালক আয়ারল্যান্ডের উত্তরাঞ্চলের নাগরিক। তাকে হত্যাকারী সন্দেহে গ্রেফতার করেছে পুলিশ। এসেক্সের পুলিশ জানিয়েছে, লরিতে থাকা মরদেহগুলোর মধ্যে ৩৮টি প্রাপ্তবয়স্ক মানুষের। বাকি মরদেহটি অপ্রাপ্তবয়স্ক একজনের।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, শনিবার বুলগেরিয়া থেকে হলিহেড হয়ে ইংল্যান্ডে প্রবেশ করে ওই লরিটি। নিরাপত্তা বাহিনীর সদস্যরা মরদেহগুলো শনাক্ত করার চেষ্টা করছেন। তবে এটি খুবই সময়সাপেক্ষ ব্যাপার বলে জানানো হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ওই লরির চালককে গ্রেফতার করেছি। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুলিশ এ ঘটনা তদন্ত করছে। ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল বন্ধ রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ