• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নির্মাতা-অভিনেতা হুমায়ূন সাধু আর নেই

সিসি ডেস্ক, ২৫ অক্টোবর।। অবশেষে না ফেরার দেশে চলে গেলেন নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধু (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেন, ‘সাধুকে তিনদিন ধরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। অবশেষে সে জীবন যুদ্ধে হেরে আমাদের ছেড়ে চলে গেল।’

এরপর বৃহস্পতিবার দিনগত রাত ২টা ৫৫ মিনিটে মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে কথা হলে তিনি জানান, হুমায়ূন সাধুর পরিবারের সদস্যরা হাসপাতালে এসেছেন। তারা সবাই মিলে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন তিনি জানান।
গত ২৯ সেপ্টেম্বর হুমায়ূন সাধুর প্রথম ব্রেন স্ট্রোক হয়। এরপর হুমায়ূন সাধুকে চট্টগ্রামের পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ১৩ অক্টোবর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। মঙ্গলবার (২২ অক্টোবর) তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচারেরও প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু রোববার (২০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে হঠাৎ সাধুর দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয়। এরপরই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্ট দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন বৃহস্পতিবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ