সিসি নিউজ, ২৬ অক্টোবর।। নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের কাজিরহাটে আগুনে পুড়ে গেছে ১০ পরিবারের বসতঘর। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ছগান মিয়ার বাড়ীতে বৈদ্যুতিক সট সার্কিটের কারনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুনের খবর পেয়ে উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্ত্বে আনে।
আগুনে একরামুল হক (৪০) ও মিজানুর রহমান (৪৫) নামে দুই ব্যক্তি অগ্নিদগ্ধ হয়েছেন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে পাশ্ববর্তী দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
আগুনে ওইসব পরিবারের প্রায় ২৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
ঘটনার পরপরই জাগ্রত সোনারায় নামে একটি সংগঠন ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা, খাবার বিতরন করেছে।