• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বঙ্গবন্ধুর নামে সড়ক হচ্ছে ফিলিস্তিনে

সিসি ডেস্ক, ২৬ অক্টোবর।। ফিলিস্তিন তাদের হেবরন শহরের একটি সড়ক বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালকি শনিবার (২৬ অক্টোবর) ১৮তম ন্যাম শীর্ষ সম্মেলনের ফাঁকে বাকু কংগ্রেস সেন্টারে দ্বিপক্ষীয় বুথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন।

বঙ্গবন্ধুর নামে পশ্চিম তীরের হেবরন শহরের একটি সড়কের নামকরণ করা হচ্ছে বলে জানান তিনি।

পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, ওই সড়ক উদ্বোধন করতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফিলিস্তিনে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

স্বাধীন ভূ-খণ্ডের জন্য অর্ধশতকের বেশি সময় ধরে সংগ্রামরত ফিলিস্তিনিদের অধিকারের বিষয়ে বঙ্গবন্ধু সব সময়ই সোচ্চার ছিলেন। শেখ হাসিনাও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে কথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্পর্ক জোরদারের অনুরোধ জানান।

তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিন ইস্যু উত্থাপনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ