• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সিসি নিউজ, ২৭ অক্টোবর।। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এতে উত্তীর্ণ হয় ১ হাজার ৬৫০ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ১২ হাজার ১৬১ জন। আসন সংখ্যা ১ হাজার ৬০ জন। যাচাইয়ের পর উত্তীর্ণদের মধ্যে কিছু পরীক্ষার্থী বাদ পড়বেন।

প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকায় থাকা এসব শিক্ষার্থীকে আগামী ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ১৩ নভেম্বর বিকেল সাড়ে ৪টার মধ্যে বুয়েটের ওয়েবসাইটে (www.buet.ac.bd) বিভাগ নির্বাচন বা পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। এরপর ২০ নভেম্বর ওই ওয়েবসাইটেই বিভাগ নির্বাচন তালিকা প্রকাশ করবে বুয়েট কর্তৃপক্ষ।

গত ৬ অক্টোবর শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে ক্ষোভ ও শোকের পরিস্থিতির মধ্যেই ১৪ অক্টোবর বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ