• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে মেধা বিকাশ স্কুলে মা সমাবেশ

সিসি নিউজ, ২৭ অক্টোবর।। নীলফামারীর সৈয়দপুরে মেধাবিকাশ স্কুলে মা সমাবেশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহরের নতুনপাড়ায় স্কুল চত্বরে গত শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র, আওয়ামী লীগ ও পরিবহন শ্রমিক নেতা মো. আখতার হোসেন বাদল।
মেধা বিকাশ স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক রোটারিয়ান মো. মাহ্ফুজার রহমান রুবেল এর অনুষ্ঠানে সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক বিভূতি ভুষণ সরকার।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব মো. মতিনুল হক, মোছা. আয়েশা সিদ্দিকা, সহকারি শিক্ষিকা মোছা. আমেনা বেগম, অভিভাবক মো. জাহাঙ্গীর আলম ও মিসেস মল্লিক প্রমূখ।
অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় মেধা বিকাশ স্কুলন থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে ২৭ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে বৃত্তির নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি আখতার হোসেন বাদল শিক্ষার্থীদের হাতে ওই বৃত্তি অর্থ ও সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, মেধা বিকাশ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, সকল শিক্ষিক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক মা অভিভাবক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ