• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আবরার হত্যায় জড়িত আরো একজন গ্রেফতার

সিসি ডেস্ক, ২৮ অক্টোবর।। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় এস এম মাহমুদ সেতু নামে আরো একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হলো।

রবিবার রাতে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে সেতুকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান গণমাধ্যমকে বলেন, বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারে মাহমুদ সেতুর নাম উল্লেখ নেই। তবে গ্রেফতারকৃত ব্যক্তিদের ১৬৪ ধারায় জবানবন্দি ও বিভিন্ন সাক্ষ্য-প্রমাণে হত্যাকাণ্ডে সেতুর সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, এস এম মাহমুদ সেতু বুয়েটের ১৪ ব্যাচের ছাত্র ছিলেন। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে চলতি বছরের এপ্রিল মাসে বিএসসি সম্পন্ন করেন। তিনি বুয়েটের শেরে বাংলা হলের ২০১২ রুমে থাকতেন ও মানিকগঞ্জের একটি ওষুধ কোম্পানিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

৬ অক্টোবর মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্রসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবরার ফাহাদকে শেরে বাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। পরে সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ