• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ

আন্তর্জাতিক ডেস্ক, ২৮ অক্টোবর।। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির কেন্দ্রীয় বামপন্থি নেতা আলবার্তো ফার্নান্দেজ। নির্বাচনে বিজয়ী হতে ৪৫ শতাংশের বেশি ভোট পেয়েছেন আলবার্তো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে চলা দেশটিতে রবিবার ভোটগ্রহণ সম্পন্ন হয়। এবারের নির্বাচনে ফার্নান্দেজ তার প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন কনজারভেটিভ দলের মরিসিও মাক্রিকে পরাজিত করেছেন।

৯০ শতাংশের বেশি ভোট গণনা শেষে জানা যায়, ফার্নান্দেজ পেয়েছেন ৪৭ দশমিক ৭৯ শতাংশ ভোট অপর দিকে ম্যাক্রি পেয়েছেন ৪০ দশমিক ৭১ শতাংশ ভোট।আর্জেন্টিনার আইন অনুযায়ী, কোনো প্রার্থী যদি ৪৫ শতাংশ ভোট পান কিংবা ৪০ শতাংশ ভোট ও তাঁর প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১০ শতাংশ ভোটে এগিয়ে থাকেন তবেই তিনি সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।নির্বাচনের ফলাফল প্রকাশের পর ফার্নান্দেজের সমর্থকরা তার নির্বাচনী সদর দফতরে উল্লাসে মেতে ওঠেন।

পরাজয় মেনে নিয়ে মরিসিও মাক্রি ফার্নান্দেজকে স্বাগত জানিয়েছেন।রয়টার্সের বরাত দিয়ে বিবিসি তাদের প্রতিবেদনে বলছে, জয়লাভ করার পর ফার্নান্দেজ তার সমর্থকদের উদ্দেশে বলেন, যতটুকু পারেন তিনি বিদায়ী প্রেসিডেন্টকে সহযোগিতা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ