• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে দেড় কিলোমিটার সড়কে তাল বীজ রোপন

সিসি নিউজ, ২৮ অক্টোবর।। নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী “মুজিববর্ষ” উদ্যাপন উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত মোকাবেলায় তালবীজ রোপন কর্মসূচি শুরু হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় ওই কর্মসূচি গ্রহন হয়। আজ সোমবার সকালে সৈয়দপুর উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়নে ওই তালবীজ রোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূূচির উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া।
পরে প্রধান অতিথি ইউএনও নিজ হাতে তালবীজ রোপন করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এ সময় সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু হাসনাত সরকার, উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী, সংশ্লিষ্ট ইউপি’র সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, খাতামধুপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হামুরহাট থেকে গগণপাড়া পর্যন্ত রাস্তার পাশে দেড় কিলোমিটার অংশে দুই হাজার পাঁচ শত তালবীজ রোপন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ