• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আত্রাইয়ে ট্রেন-পিকআপ ভ্যান সংঘর্ষে আহত ৩

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।। নওগাঁর আত্রাইয়ে ট্রেন ও পিকআপ ভ্যান সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার ভোর ৫টার দিকে আহসানগঞ্জ রেলওয়ে ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন উপজেলার আহসানগঞ্জ স্টেশন সংলগ্ন রেল ক্রসিং অতিক্রম করার সময় পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপ ভ্যানটি ধুমড়ে-মুচড়ে যায়।

এ সময় পিকআপ ভ্যানে থাকা তিন মৎস ব্যাবসায়ী পার্শ্ববর্তী আদমদিঘী উপজেলার শান্তাহারের ইব্রাহিমের ছেলে এনামুল হক (৪০), কমলবাড়ি গ্রামের আনোয়ারের ছেলে মাসুদ রানা (৩০) ও বড় আখিরা গ্রামের শমসের শাখিদারের ছেলে শাহিন (৩৫) গুরুতর আহত হন। স্থানিয়রা সাথে সাথে তাদের আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসক সবাইকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ