• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গ‌্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শিশুসহ ৫ জনের মৃত‌্যু

ঢাকা, ৩০ অক্টোবর।। রাজধানীর রূপনগরে বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ছয় জন।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। রূপনগর থানার ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, মনিপুর স্কুল এলাকায় একজন বিক্রেতা সিলিন্ডার দিয়ে বেলুন ফুলিয়ে বিক্রি করছিলেন। বেলুন ফুলানোর সময় এটির বিস্ফোরণ ঘটে। এ সময় আশেপাশে দাঁড়িয়ে থাকা ৪ শিশুসহ এক নারী মারা যান।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি।

নিহত শিশুদের বয়স ৮ থেকে ১০ বছরের মধ্যে। নারীর বয়স ৩৫ বছর। সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, রূপনগরের ১১ নম্বর রোডে আগুন লেগেছে শুনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে। এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

রূপনগর থানার ডিউটি অফিসার জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে রূপনগরের ১১ নম্বর রোডে মনিপুর স্কুলের পাশে আগুন লেগেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ