• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘুষ না দেওয়ায় সোয়া দুই লাখ টাকা জরিমানা!

সিসি নিউজ, ৩০ অক্টোবর।। নীলফামারীর সৈয়দপুরে প্রকৌশলীকে ২০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় বিদ্যুৎ সংযোগের ১১ দিন পরই সোয়া দুই লাখ টাকা জরিমানা পরিশোধের সমন দেওয়া হয়েছে এক বিদ্যূৎ গ্রাহককে। গত ২৮ অক্টোবর রংপুর থেকে বিদ্যুৎ বিভাগের ম্যাজিষ্ট্রেট এনে ওই টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের মৃত. নমদ্দি মামুদের ছেলে মো. জিকরুল হক বাড়ির পার্শ্ববতী ঢেলাপীর বাজারে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগের জন্য সৈয়দপুরস্থ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড (নেসকো) বরাবরে আবেদন করেন। এরপর যথারীতি তাকে গত ১৭ অক্টোবর বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় এবং সংযোগ ও মিটার বাবদ সে সময় তাঁর কাছ থেকে ৫ হাজার টাকা নেওয়া হয়।
বিদ্যুৎ গ্রাহক জিকরুল হক জানান, বিদ্যুৎ সংযোগ দেওয়ার তিন দিন পর ওই প্রতিষ্ঠানের উপ-সহকারী প্রকৌশলী প্রাণ কৃষ্ণ আমার বাড়িতে এসে আমার কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এতে আমি রাজি না হওয়ায় আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখান তিনি। পরবর্তীতে গত ২৮ অক্টোবর আমার অনুপস্থিতিতে রংপুর থেকে বিদ্যুৎ বিভাগের ম্যাজিষ্ট্রেট এনে ভূয়া সাইড লাইনের অভিযোগ তুলে দুই লাখ ২৫ হাজার টাকা জরিমানা করে (মামলা নং সি-আর ৭১৩/২০১৯) আমার বাড়িতে সমন পাঠিয়ে দেওয়া হয়। ওই সমনে আগামী ৭ নভেম্বরের মধ্যে রংপুরস্থ বিদ্যুৎ আদালতে হাজির হতে বলা হয়েছে।
এ প্রসঙ্গে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড (নেসকো) সৈয়দপুর বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী প্রাণ কৃষ্ণ ঘুষ দাবির বিষয়টি অস্বীকার করে বলেন, অবৈধভাবে সাইড লাইন দেওয়া ও অর্থ আদায়ের কারণে তাঁর ওই জরিমানা করেন বিদ্যুৎ আদালতের ম্যাজিষ্ট্রেট।
নেসকোর সৈয়দপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহৗ প্রকৌশলী মো. তানজিমুল হকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, জরিমানা করার বিষয়টি বিদ্যুৎ আদালতের। আমার করার কিছু নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ