• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে গৃহবধুকে ধর্ষণের দায়ে ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড

সিসি নিউজ, ৩০ অক্টোবর।। নীলফামারীর সৈয়দপুরে এক নারীকে ধর্ষণের দায়ে আসামী আমিনুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও নগদ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড দিয়েছে আদালত।
দন্ডাদেশ প্রাপ্ত আমিনুল ইসলাম পলাতক রয়েছেন। সে সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর গ্রামের পূর্ব দক্ষিণপাড়া মহল্লার মনির উদ্দিনের ছেলে।
বুধবার দুপুরের নীলফামারী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ আহসান তারেক ওই দন্ডাদেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ২৪ আগষ্ট রাতে সৈয়দপুর লক্ষ্মণপুর বালাপাড়া গ্রামের স্বামী পরিত্যাক্তা দুলালী বেগমকে বাড়ি থেকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে একই উপজেলার নিয়ামতপুর গ্রামের আমিনুল ইসলাম। পরের দিন বিকালে গৃহবধু বাদী হয়ে আমিনুলের বিরুদ্ধে সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/০৩) এর ৯ (১)/৩০ ধারা একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৭। ওই মামলার র্দীঘ তদন্ত শেষে ২০০৪ সালের ৩০ সেপ্টম্বর আদালতে আমিনুলের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দপুর থানার উপ-পরিদর্শক আসগর আলী।

নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর রাষ্ট্র পক্ষের আইনজীবী রমেন্দ্র নাথ বর্দ্ধন বাপী বিষটি নিশ্চিত করে বলেন,‘ বিচার কাজ শুরুর পর থেকেই আসামী আমিনুল ইসলাম পলাতক রয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) আদালতে প্রমাণিত হওয়ায় বিচারক আসামী আমিনুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং নগদ ২০ হাজার টাকা জরিমনা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডাদেশ দেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ