• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

পাকিস্তানে ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ; নিহত ৬৫

আন্তর্জাতিক ডেস্ক, ৩১ অক্টোবর।। পাকিস্তানের লিয়াকতপুর শহরের কাছে তেজগাম নামের একটি ট্রেনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার জেলা কমিশনার রাহিম ইয়ার খান এমন তথ্য দিয়েছেন।
বৃহস্পতিবার ট্রেনের ভেতর চুলা জ্বালিয়ে রান্নার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তা থেকে ট্রেনে আগুন ধরে যায়। খবর রেডিও পাকিস্তান।
অগ্নিকাণ্ডের ঘটনা থেকে বাঁচতে অনেকেই চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েছেন। আগুনে ট্রেনের তিনটি বগি পুড়ে গেছে। পাঞ্জাব প্রদেশের দক্ষিণাঞ্চলীয় রহিম ইয়ার খান শহরের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে।
লিয়াকাতপুর শহরের কাছে তেজগাম এক্সপ্রেসের তিনটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আরো ৩০ জনের বেশি মানুষ আহত বা দগ্ধ হয়েছে।
রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ জিও টিভিকে জানিয়েছেন, ট্রেনের মধ্যে রান্নার সময় দুটি চুলায় বিস্ফোরণ হয়েছে। তা থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তিনি আরো বলেন, চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েই অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে। জেলার উদ্ধার অভিযানের প্রধান বাকির হুসেইন আশঙ্কা প্রকাশ করে বলেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
রেলমন্ত্রী বলেন, অধিকাংশ সময় দীর্ঘপথে যাত্রায় অনেক যাত্রীই ট্রেনে রান্নার চুলা নিয়ে যাতায়াত করেন যাতে তারা খাবার রান্না করে খেতে পারেন।
এর আগে গত জুলাইয়ে আরো একটি দুর্ঘটনায় ১১ জন এবং গত সেপ্টেম্বরে অপর একটি দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়।
এছাড়া ২০০৫ সালে সিন্ধু প্রদেশের একটি স্টেশনে দু’টি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ১৩০ জনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ