• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পীরগঞ্জে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

এন এন রানা পীরগঞ্জ (ঠাকুরগাঁও) ।। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় শীত জেঁকে বসার আগেই বিভিন্ন অঞ্চলে লেপ-তোষক তৈরির ধুম পড়েছে বিশেষ করে উপজেলা শহরে। সকালে দুর্বা ঘাসের ডগায় শিশির ভেজা মুক্তকণা জানান দিচ্ছে শীতের। ক্রেতারা ভিড় জমাতে শুরু করেছেন লেপ-তোষকের দোকানে। আর তাই লেপ-তোষক তৈরিতে বেশ ব্যস্ত সময় পাড় করছেন পীরগঞ্জ থানার কারিগররা। সরেজমিনে ঘুরে দখা যায়, উপজেলার ছোট বড় হাট বাজার গুলোতে লেপ-তোষক প্রস্তুতকারি বিভিন্ন দোকান মালিক-শ্রমিক,ধুনাইকাররা এখন তুলাধুনায় ও লেপ-তোষক তৈরি – সেলাইয়ের কাজে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। লেপ-তোষকের দোকান গুলোতেও বাড়ছে ক্রেতাদের ভীড়। লেপ তৈরির অর্ডারও দিচ্ছেন অনেকে। ধনক-কারিগর আনসারুল ইসলাম জানান, দিন যতই গড়াচ্ছে শীতের তীব্রতা ততই বেশি বাড়ার আশংকায় উপজেলা সদর সহ বিভিন্ন গ্রামের মানুষ নতুন নতুন লেপ তৈরি করছে। বছরের অন্যান্য সময় বেচাকেনা কম হলেও শীত মৌসুমে বিক্রি কয়েক গুন বেড়ে যায়। প্রতিদিন গড়ে ১০-১২ টি লেপ তৈরির অর্ডার পাচ্ছেন বলে জানান তিনি। লেপ-তোষক ব্যবসায়ী ইমদাদ আলী বলেন এমাসের প্রথম সপ্তাহ থেকে প্রচুর লেপ-তোষক তৈরির অর্ডারও পাচ্ছি। কাজের ভীড়ের জন্য অতিরিক্ত কারিগর রেখে দিয়েছি। চেষ্টা করছি সাধ্যমত সঠিক সময়ে গ্রাহকদের কাছ থেকে পণ্য ডেলিভারি দিতে। অর্ডার নেওয়ার পাশাপাশি অগ্রিম কিছু লেপ,বালিশ, তোষক বানিয়ে রেখেছি। ক্রেতা সাধারনের কাছে এসব রেডিমেট হিসেবে বিক্রি করে থাকি। তিনি জানান, মজুরি হিসেবে বালিশ প্রতি পিস ২০টাকা, লেপ ২৮০-৩২০টাকা, তোষক ৩৫০-৩৮০টাকা হারে নেওয়া হয়। কারিগর আনসারুল ইসলাম বলেন, কাজের চাপ বাড়ায় কারিগরদেরও চাহিদা বেড়েছে। প্রতি শীতের বছরের ন্যায় আগের চেয়ে ৩ থেকে ৪শ টাকা এখন প্রতিদিন বেশি মজুরি পাচ্ছি। শীতের তীব্রতা বাড়লে কাজের চাপ আরোও বাড়বে তখন মজুরিও বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ