• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়িতে ট্রাক উল্টে চালকসহ নিহত ৩

সিসি নিউজ, ১ নভেম্বর।। দিনাজপুরে ফুলবাড়ীতে রডবোঝাই একটি ট্রাক খাদে পরার পর উল্টে গিয়ে এর চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর গবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক আল আমিন ( ৪২) , দুই সহকারী সাজ্জাদ হোসেন (৩২) ও আলামিন (৩০)।

ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম জানান, বিরামপুর থেকে রড নিয়ে ফুলবাড়ী আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এসময় ট্রাকে থাকা রডের নিচে চাপা পড়ে চালক আল আমিন ও হেলপার সাজ্জাদ হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

অপর আহত হেলপার আলামিনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহত সবার বাড়ি বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামে।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল জানান, তারা রডের নিচে চাপা পড়া দুইজনের মরদেহ উদ্ধার করেছেন। আহত একজনকে স্থানীয়রা উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তিনি মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ